২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ট্রলির সঙ্গে সংর্ঘষে বাইক আরোহী নিহত

ভোলা সদর উপজেলায় ট্রলির সঙ্গে সংর্ঘষে মটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2020, 03:43 PM

Updated : 18 Aug 2022, 02:40 PM

ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ রতন কুমার শীল জানান, বুধবার বেলা ১টার দিকে তুলাতলি এলাকায় ভোলা-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সোহাগ (১৮) সদর উপজেলার পশ্চিম ইলিশার বাঘারহাট এলাকার বেলেয়াত হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে সোহাগ মটরসাইকেল চালিয়ে ভোলা সদরে যান। সেখান থেকে ফেরার সময় বিপরীত থেকে আসা ট্রলির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপতাল মর্গে পাঠিয়েছে।