২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পৃথক সড়কে নিহত ৩

কক্সবাজারের চকরিয়া ও রামু উপজেলায় দুই সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2020, 06:24 PM

Updated : 08 Apr 2022, 12:25 AM

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আনিছুর রহমান জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে চকরিয়া উপজেলার হারবাং স্টেশনে একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই যাত্রী নিহত হন।

নিহতদের মধ্যে একজন হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চনঘাটিয়া এলাকার শামশুল আলম (৫০)। পুলিশ অন্যজনের নাম-ধাম বলতে পারেনি।

রামু থানার পরিদর্শক মো. আবুল খায়ের জানান, বেলা আড়াইটার দিকে রামু উপজেলার জোয়ারিয়ারনালা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

নিহত পুরুষের বয়স আনুমানিক ৪০ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।