গাজীপুরে আগুনে পুড়ছে ১২ দোকান
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আগুন লেগে ১২ দোকান ও মালামাল পুড়ে গেছে।
উপজেলার সফিপুর বাজার এলাকায় রোববার রাত ৩টার দিকে লাগা এ আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।তবে এতে কেউ হতাহত হয়নি।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. কবিরুল আলম বলেন, আগুন লাগার পর দ্রুত তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।খবর পেয়ে ঢাকা ইপিজেড ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
“কিন্তু ততক্ষণে মুদি, হার্ডওয়্যার, ক্রোকারিজ, চাল ও রংয়ের ১২টি দোকান ও মালামাল পুড়ে যায়।”
তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
