২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন দিয়েছে আদালত।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2020, 09:55 PM

Updated : 08 Apr 2022, 12:20 AM

গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. গোলাম ফারুক বুধবার বিকালে এ রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও এক বছর কারাগারে থাকতে হবে।

এছাড়া একই আদালত অন্য একটি ধারায় তাকে আরও পাঁচ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে। এ জরিমানা না দিলে তাকে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্ত আব্দুর রশিদ জেলার পলাশবাড়ী উপজেলার পশ্চিম গোয়ালপাড়া গ্রামের মমতাজ আলী ওরফে মন্তাজের ছেলে।

ওই আদালতের পিপি শফিকুল ইসলাম মামলার নথির বরাতে বলেন, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রশিদ তার স্ত্রী সাবিনাকে মারধর করেন। এতে সাবিনা অসুস্থ হলে তার মুখে বিষ ঢেলে দেন রশিদ। সাবিনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে মারা যান।

পিপি শফিকুল বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত রশিদকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ খুশি।