২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পুকুরে ডুবে ভাইবোন নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুকুরে ডুবে ভাইবোন নিহত হয়েছে বলে জনপ্রতিনিধি জানিয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2020, 08:25 PM

Updated : 18 Aug 2022, 02:30 PM

শিশুরা হল ওই উপজেলার চকরাজেন্দ্রপুর গ্রামের আশরাফুল ইসলাম বাবুলের ছেলে মো রাহাত মিয়া ও তার চাচাত বোন তানিয়া আক্তার। তানিয়ার বাবার নাম হুমায়ুন মিয়া। শিশু দুটির বয়স ছয় বছর।

তারা স্থানীয় ধর্মঘর ইউনিয়নের হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ধর্মঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল জানান, বুধবার বিকালে স্থানীয় একটা পুকুর থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, রাহাত ও তানিয়া স্কুলে গিয়েছিল। স্কুল ছুটির পর অন্য শিক্ষার্থীরা বাড়ি ফিরলেও তারা আসেনি। পরিবারের লোকজন শিশুদের খোঁজাঁখুজি করতে গিয়ে বাড়ির পথে রাস্তার পাশে একটি পুকুরে তাদের লাশ ভাসতে দেখে।

চেয়ারম্যান সামসুল পরিবারের বরাতে বলেন, “পরিবারের ধারণা শিশু দুটি পুকুরে ডুবে মারা গেছে। এটি একটি হৃদয়বিদারক ঘটনা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”