২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুরে এক ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2020, 10:53 PM

Updated : 08 Apr 2022, 12:19 AM

শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের মাজার রোড জামতলা এলাকায় এ অগ্নিকাণ্ডে গুদামের পাশের একটি চারতলা ভবন ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম জানান, জয়দেবপুর, কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মীরা রাত ৮টার কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের কারণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি। কেউ আহত হয়েছে কি-না তাও জানা সম্ভব হয়নি বলে জানান তিনি।  

প্রত্যক্ষদর্শী স্থানীয় মো. রুবেল মিয় জানান, শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মিন্টুর টিনশেডের একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হয়ে স্থানীয় ফায়ার স্টেশনে খবর দেয়। েএ

সময় আগুন ছড়িয়ে পড়ায় পাশের এক চারতলা ভবনেও ছড়িয়ে পড়ে।