২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মেডিকেলে ডায়ালাইসিস ইউনিট বন্ধ, দুর্ভোগে রোগীরা

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এলাকার রোগীরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2020, 04:13 PM

Updated : 18 Aug 2022, 02:26 PM

হাসপাতালের পরিচালক ফরিদুল ইসলাম জানান, নেফ্রোলজি বিভাগে ওয়াটার প্লান্টের সংযোগ লাইনের দুটি যন্ত্র নষ্ট হওয়ায় এই ইউনিট বন্ধ করতে হয়েছে।

বুধবার সকালে এই ইউনিটটি বন্ধ করে দেওয়ার পর থেকে কিডনি বিভাগের রোগীরা ফিরে যাচ্ছেন।

লালমনিরহাটের হাতিবান্ধার মর্জিনা বেগম বলেন, ২০ হাজার টাকার প্যাকেজে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করান তিনি। কিন্তু মেশিন নষ্ট হওয়ায় তাকে বিনা চিকিৎসায় বাড়ি ফিরে যেতে হচ্ছে। এতে শারীরিক সমস্যা দেখা দিয়েছে।

ডায়ালাইসিস করাতে না পেরে দুশ্চিন্তায় আছেন বলে জানিয়েছেন রংপুর সদর উপজেলার পশ্চিম বাবু খাঁ গ্রামের গুলশান আরা বেগম জানান।

লালমনির হাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শীবরাম গ্রমেমর হাবিবা আখতার বলেন, তিনি ছয় বছর ধরে ডায়ালাইসিস করাচ্ছেন। নিয়মিত ডায়ালাসিস না করালে রাতে ঘুমাতে পারেন না।

চার দিন ধরে তিনি শারীরিক কষ্ট পোহাচ্ছেন বলে জানান।

তবে শনিবার সকাল থেকে প্রকৌশলীরা কাজ শুরু করেছেন।

হাসপাতালের পরিচালক ফরিদুল বলেন, প্রকৌশলী আনা হয়েছে। সকাল থেকে কাজ চলছে। যন্ত্র দুটি দ্রুত ভাল করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।