২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গার সীমান্তে অর্ধকোটি টাকার স্বর্ণালংকার জব্দ

চুয়াডাঙ্গার সীমান্ত থেকে অর্ধকোটির বেশি টাকা মূল্যের সোনার গহনা জব্দ করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2020, 10:19 PM

Updated : 18 Aug 2022, 02:25 PM

সোমবার সিংনগর গ্রামের হালদারপাড়ায় এই অভিযান চালানো হয় বলে চুয়াডাঙ্গায় একাংশের দায়িত্বে থাকা ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন।

নজরুল ইসলাম খাঁন বলেন, বিকালে জীবননগর সীমান্তের সিংনগর গ্রামের হালদারপাড়ায় অজ্ঞাত এক ব্যক্তি একটি বস্তা মাথায় করে ভারতের দিক থেকে বাংলাদেশের সীমানায়েআসছিল।

“এ সময় বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে সে তার মাথায় থাকা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ওই বস্তা জব্দ করে তার ভেতর থেকে বিভিন্ন ধরনের সোনার গহনা উদ্ধার করে।”

নজরুল বলেন, সোনার অলংকারের মধ্যে রয়েছে ৭৮টি আংটি, ৬২ জোড়া কানের দুল, ৪০টি পাশা, ২১ জোড়া ঝুমকা, ৬০টি ব্রেসলেট ও ৩টি সোনার চেন। এসব অলংকারের ওজন এক কেজি ২১০ গ্রাম এবং মূল্য ৬২ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা।