২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ফের ট্রেন চলাচল শুরু

একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহের সাথে তিন রুটে বন্ধ থাকা ট্রেন যোগাযোগ ফের চালু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2020, 05:43 PM

Updated : 08 Apr 2022, 12:14 AM

সোমবার রাত ৮টার দিকে এই ট্রেন চলাচল ফের শুরু হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মোশাররফ হোসেন।

এর আগে বিকালে ময়মনসিংহ সদরের শম্ভূগঞ্জ রেলস্টেশনের কাছে জারিয়া থেকে ময়মনসিংহের উদ্দ্যেশে ছেড়ে আসা লোকাল ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানায় রেলওয়ে পুলিশ।

ওসি মোশাররফ হোসেন জানান, সোমবার বিকাল সোয়া ৪টার দিকে লোকাল ট্রেনটি শম্ভূগঞ্জ রেলস্টেশন ক্রস করার সময় ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়।

এতে ময়মনসিংহ থেকে নেত্রকোণা, জারিয়া ও চট্টগ্রামে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

যোগাযোগ পুনরায় স্থাপনে কেওয়াটখালী লেকোশেড থেকে ঘটনাস্থলে আসে উদ্ধারকারী ট্রেন।