২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমায় আরও ২ জনের মৃত্যু

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আরও দুই ব্যক্তি মারা গেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2020, 10:30 AM

Updated : 08 Apr 2022, 12:12 AM

এরা হলেন- সিরাজগঞ্জের কাজিপুর থানার পাটগ্রাম এলাকার আমির শেখের ছেলে খোকা মিয়া (৬০) ও চট্টগ্রামের পটিয়া থানার খৈগ্রাম এলাকার মোহাম্মদ আলী (৭০)।

ইজতেমা ময়দানে দায়িত্বপ্রাপ্ত গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান বলেন, “বৃহস্পতিবার রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে খোকা মিয়া মারা যান। এরপর গভীর রাতে বার্ধক্যজনিত রোগে মোহাম্মদ আলীর মৃত্যু হয়।“

ইজতেমা ময়দানে তাদের জানাযা সম্পন্ন হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

এনিয়ে এবারের ইজতেমায় যোগ দিতে আসা তিনজন মারা গেলেন।

এর আগে বৃহস্পতিবার সকালে ইয়াকুব আলী সিকদার নামে একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে ইজতেমার মুরুব্বী হাজী রেজাউল করিম জানান।  

রেজাউলের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া লাখীরপাড় এলাকায়।

পুরনো খবর:

ইজতেমায় একজনের মৃত্যু