আশুলিয়ায় সুপার মার্কেটে অগ্নিকাণ্ড
ঢাকার আশুলিয়ায় একটি সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার রাত ৯টার দিকে আশুলিয়া বাজারে দুই তলা বিশিষ্ট আজিজ সুপার মার্কেটে আগুন ধরে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সাভিসের তিনটি, উত্তরা ফায়ার সার্ভিসের দুইটি ও সাভার ফায়ার স্টেশনের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে মার্কেটের ১৭টি দোকান পুড়ে গেছে জানিয়ে তিনি বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
