নওয়াপাড়ায় থামবে আন্তঃনগর রূপসা এক্সপ্রেস
খুলনা-চিলাহাটি রুটের আন্তঃনগর ট্রেন রূপসা এক্সপ্রেস যশোরের নওয়াপাড়া রেলস্টেশনে থামবে ১০ জানুয়ারি থেকে।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় পাঁচটি পাটকল, দুটি সুতাকল, একটি চামড়ার কল, দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ ছোট-বড় অনেক কলকারখানা রয়েছে।
এখানকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে নওয়াপাড়ায় রূপসা এক্সপ্রেসের বিরতির দাবি জানিয়ে আসছিলেন।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. মিয়াজাহান বলেন, আগামী ১০ জানুয়ারি থেকে নওয়াপাড়া রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন রূপসা এক্সপ্রেস থামবে বলে সিদ্ধান্ত হয়েছে। খুলনা থেকে ছেড়ে এসে সকাল ৭টা ৪৬ মিনিটে ট্রেনটি নওয়াপাড়া স্টেশনে পৌঁছাবে। দুই মিনিট বিরতি দিয়ে আবার ছেড়ে যাবে। প্রতি বৃহস্পতিবার ট্রেনটি বন্ধ থাকবে।
আগে থেকেই নোয়াপাড়ায় স্টপেজ রয়েছে খুলনা-রাজশাহী রুটের কপোতাক্ষ এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস, খুলনা-ঢাকা রুটের চিত্রা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস ও খুলনা-চিলাহাটি রুটের সীমান্ত এক্সপ্রেসের।
