২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে শিশু সাংবাদিকদের সংবাদ তৈরির কর্মশালা

রাজশাহীতে ‘বলব আমাদের কথা’ স্লোগান নিয়ে শিশু সাংবাদিকদের সংবাদ তৈরির কলাকৌশল নিয়ে দুই দিনের কর্মশালা শেষ হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2020, 07:44 PM

Updated : 18 Aug 2022, 02:14 PM

শিশুদের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশেষায়িত ওয়েবসাইট হ্যালোর আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় এই কর্মশালা হয়। এতে ২০ জন শিশু সাংবাদিক অংশ নেয়।

রাজশাহী শহরের ওয়ারিশন হোটেলের কনফারেন্স রুমে বুধবার বিকাল ৪টার দিকে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে শিশু সাংবাদিকদের সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু তাদের হাতে সনদ তুলে দেন।

কর্মশালা সমন্বয়ের দায়িত্বে ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রাজশাহীর ফটোসাংবাদিক গুলবার আলী জুয়েল। সংবাদ তৈরির কলাকৌশলসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হ্যালো ও প্রিজমের ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক সুলাইমান নিলয়।