কক্সবাজারে শিশু সাংবাদিকদের জন্য সংবাদ তৈরির কর্মশালা
কক্সবাজারে শিশু সাংবাদিকদের জন্য সংবাদ তৈরির কৌশল ও সাংবাদিকতার মৌলিক বিষয় সম্পর্কে দুই দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‘বলব আমাদের কথা’ শ্লোগান নিয়ে শিশুদের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশেষায়িত ওয়েবসাইট হ্যালো এই আয়োজন করে। এতে সহযোগিতা দেয় ইউনিসেফ।
শুক্রবার বিকালে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মশালা শেষে শিশু সাংবাদিকদের সনদ দেওয়া হয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আল-আমিন পারভেজ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, “সংবাদ মাধ্যমে শিশুবিষয়ক সংবাদের দৈন্য কাটাতে এ কর্মশালা অগ্রণী ভূমিকা পালন করবে। এতে অংশগ্রহণকারী শিশু সাংবাদিকরা শিশুবয়স থেকে নিজেদেরকে সংবাদ মাধ্যমের যোগ্যতর কর্মী হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।”
পারভেজ বলেন, “এ কর্মশালা নতুন প্রজন্মকে সংবাদমাধ্যমে গুণগত মানসম্পন্ন কর্মী উপহার দেওয়ার পাশাপাশি সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও পরিবর্তন আনতে সক্ষম হবে। শিশুবয়স থেকে সেই বীজ রোপণ করে গেল হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।”
কর্মশালায় ‘শিশু আইন ও শিশু অধিকার’ বিষয়ে বক্তব্য দেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক মিন্টু চৌধুরী, কক্সবাজার জেলা প্রতিনিধি শংকর বড়ুয়া রুমি, সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক করিম উল্লাহ।
আলোচনা সভা শেষে শিশু সাংবাদিকদের সনদ তুলে দেন উপস্থিত অতিথিরা।
