২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিয়ানীতে গোয়ালঘরের অগ্নিকাণ্ডে ৫ গরুর মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে পুড়ে পাঁচটি গরু মারা গেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2019, 06:31 PM

Updated : 18 Aug 2022, 06:18 PM

বুধবার রাতে উপজেলার সাজাইল ইউনিয়নের রাইতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ভানু বেগম বলেন, “রাতে হঠাৎ গোয়ালঘরে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা ডাক দেয়। বেরিয়ে দেখি আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়েছে।

“প্রতিবেশীদের সহায়তায় গোয়ালঘর থেকে মুমূর্ষু একটি গরু বের করতে পারি এবং আধঘণ্টা চেষ্টা করে আগুন নিভাই। গোয়ালঘরে থাকা একটি বাছুরসহ বাকি পাঁচটি গরু পুড়ে মারা গেছে।”

এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তার ভাষ্য।

আগুনের সূত্রপাতের বিষয়ে নিশ্চিত হওয়া না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগতে পারে বলে ধারণা স্থানীয়দের।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির আহমেদ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাসাধ্য আর্থিক সাহায্য করা হবে।