২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের মুখে গাজীপুরে দুই গার্মেন্টসে মজুরি পরিশোধ

আন্দোলনের মুখে গাজীপুর নগরীর দুইটি পোশাক কারখানার শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করেছে কর্তৃপক্ষ। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2019, 11:18 PM

Updated : 10 Oct 2022, 09:49 PM

পুরনো খবর:

গাজীপুরে ব‌কেয়া বেত‌নের দা‌বি‌তে শ্রমিক বিক্ষোভ দ্বিতীয় দিনে

কারখানার জ্যেষ্ঠ ব্যবস্থাপক  (প্রশাসন) সুজা উদ্দিন আহম্মেদ জানান, “গত ১১ ডিসেম্বর অক্টেবর মাসের এবং ২৩ ডিসেম্বর নভেম্বর মাসের সকল বকেয়া মজুরি দেওয়া হয়েছে।”   

কারখানার প্রায় সকলের মজুরি বিকাশের মাধ্যমে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

গাজীপুর নগরীর লক্ষ্মীপুরা এলাকায় অবস্থিত এ দুটি গার্মেন্টস হলো ‘স্টাইল ক্রাফট লিমিটেড’ ও ‘ইয়ং ওয়ার্নস’।

Image
আন্দোলন চলাকালে তোলা ছবি

আন্দোলন চলাকালে তোলা ছবি

বেতন-ভাতা বকেয়া পড়ার পর এই দুই গার্মেন্টসের শ্রমিকরা অক্টোবর ও নভেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গত ১০ ও ১১ ডিসেম্বর বিক্ষোভ, অবরোধসহ নানা কর্মসূচি পালন করেন। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ দুই দফায় শ্রমিকদের পাওনাদি পরিশোধ করে। 

ব্যবস্থাপক সুজা উদ্দিন বলেন, আর্থিক সংকট এবং পণ্যের অর্ডার কম থাকায় শ্রমিকদের বকেয়া পরিশোধে কিছুটা বিলম্ব হয়। তা সত্বেও ইতিপূর্বে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া পরিশোধের যে দিনক্ষণ ধার্য করেছিল সে মোতাবেকই ওই মজুরি পরিশোধ করেছে।

Image
আন্দোলন চলাকালে তোলা ছবি

আন্দোলন চলাকালে তোলা ছবি

তবে বাইরের কিছু উস্কানিদাতা শ্রমিকদের ভুল বুঝিয়ে আন্দোলনে নামিয়েছিল বলে তিনি অভিযোগ করেন। 

স্টাইল ক্রাফটের সুইং সেকশনের অপারেটর মাসুদ রানা বলেন, গত ১১ ডিসেম্বর তাদের অক্টেবর মাসের এবং ২৩ ডিসেম্বর নভেম্বর মাসের সকল বকেয়া মজুরি পরিশোধ করা হয়েছে।

গাজীপুর সদর থানার ওসি মো. আলমগীর ভুইয়া বলেন, ১১ ডিসেম্বর বেতন পাওয়ার পর স্টাইল ক্রাফট ও ইয়ং ওয়ান্স পোশাক কারখানা দুটির শ্রমিকরা আন্দোলন ত্যাগ করে কাজে ফিরে যান। এরপর ২৩ ডিসেম্বর তাদের নভেম্বর মাসের মজুরিও দেওয়া হয়েছে। এখন কারখানার পরিবেশ শান্ত রয়েছে।