গোপালগঞ্জে গির্জায় গির্জায় বড়দিনের প্রস্তুতি
খ্রিস্ট্রান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে গোপালগঞ্জের ১৪৯টি গির্জা বর্নিল সাজে সাজানো হয়েছে।
বিভিন্ন ধরনের আলোকসজ্জার পাশাপাশি টানানো হয়েছে বড় দিনের স্টার; সাজানো হয়েছে ক্রিসমাস-ট্রি। সেই সঙ্গে বড়দিনের প্রার্থনা সঙ্গীতের মহড়া আর বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে জেলায়।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গির্জার ফাদার রিংকু রেজম গমেজ বলেন, ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্ট্রের জন্মদিন হওয়ায় তা খ্রিস্ট্রান সম্প্রদায়ের সবচেয়ে আনন্দের দিন। যিশু খ্রিস্ট্রের জন্মের প্রথম প্রহরে ২৪ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে কেক কেটে ও প্রার্থনার মধ্য দিয়ে জেলার ১৪৯টি গির্জায় বড়দিনের অনুষ্ঠানের সূচনা করা হবে। এরপর ২৫ ডিসেম্বর সকালে বিশেষ প্রার্থনার পর ভোজ উৎসব হবে।
ভাতৃত্বের বন্ধনের এ উৎসবে সব সম্প্রদায়ের মানুষের ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গোপালগঞ্জে বড়দিনের বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের শুরু করা হবে। তারপর সাত দিনব্যাপী মুকসুদপুর উপজেলার কলিগ্রামে চলবে বড়দিনের মেলা।
গোপালগঞ্জ খ্রিস্টান ফেলোশিপের সভাপতি স্যমুয়েল এস বালা বলেন, “জেলার ১৪৯টি গির্জা বড়দিনের প্রার্থনার জন্য প্রস্তুত। সারা জেলায় উৎসব মুখর পরিবেশে বড়দিন উদযাপিত হবে।”
“তাই এ দিন যিশু খ্রিস্ট্রের প্রশংসা, সংগীত, বাইবেল পাঠ ও প্রার্থনা করে আমার তার অশীর্বাদ পেতে চেষ্টা করব। পরিবার পরিজন, স্বজন ও প্রতিবেশীদের নিয়ে মিলিত হব প্রাণের আনন্দ উৎসবে।”
এ উৎসবকে ধারন করে সারা বছর সুন্দর ও সত্যের পথে চলার প্রত্যয় ব্যক্ত করেন আঁখি।
মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গ্রামের অভিলাস হীরা বলেন, “যিশুখ্রিস্ট্র ত্যাগ, ক্ষমা ও প্রেমের মহিমায় বলীয়ান। তাই তার মহান আদর্শকে বুকে ধারন করে পথ চলছি। তার জন্মদিনকে সামনে রেখে আমরা বানিয়ারচর ক্যাথলিক গীর্জায় প্রার্থনা সংগীতের মহড়া দিচ্ছি।
বড়দিন ঘিরে জেলার পাঁচটি উপজেলার ১৪৯টি গির্জায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও দেওয়ান আমিনুল ইসলাম জানান।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, বড়দিন সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে বলে প্রত্যাশা করি। এ উৎসব সবার। আমরা ধর্মীয় বিশুদ্ধতার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন করব।
