২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাস চাপায় ২ জন নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে বিআরটিসি বাস চাপায় ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2019, 02:52 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

শুক্রবার গভীর রাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইজিবাইক চালক বাবুগঞ্জের রাজগুরুর সিদ্দিকুর রহমান (৫২) ও যাত্রী রামপট্টি এলাকার লোকমান হোসেন (৩৮)।

বরিশাল মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি জাহিদ বিন আলম জানান, ইজিবাইকটি যাত্রী নিয়ে গলি রাস্তা থেকে মহাসড়কে উঠতেই বিআরটিসির দ্রুতগতির একটি বাস চাপা দেয়। এতে ইজিবাইকের যাত্রী ও চালক দুজনই আহত হন।

“স্থানীয়রা তাদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ওসি জানান, যশোর থেকে ছেড়ে আসা বাসটি কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল। বাসটি আটক করা হলেও চালক পালিয়েছে।