২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের বিএনপি নেতা সাখাওয়াত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2019, 03:12 PM

Updated : 18 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার  ভোরে শহরের খানপুর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, নাশকতা পুরানো এক মামলায় বিএনপি সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

“ওই মামলায় তাকে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।”

এর আগে গত ১৬ ডিসেম্বর শহরে বিজয় মিছিলে বাধা দিলে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন ও উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামকে শারীরিক লাঞ্ছিত ও মারধর করে বিএনপির নেতাকর্মীরা।

পুলিশ লাঞ্ছিতের এ ঘটনায় জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মামুন মাহমুদসহ বিএনপির ১৯ নেতার নাম উল্লেখ করে তিনশ জনকে আসামি করে মামলা দায়ের করে সদর মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) সাইফুল ইসলাম।

ওই মামলায় ওই দিন রাতেই জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই মামলায় জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন পান সাখাওয়াত হোসেন।

এই জামিনে থাকায় অবস্থায় তাকে পুরোনো এক মামলায় গ্রেপ্তার করা হলো।

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী ছিলেন। গত সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন।