২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ‘আল্লাহর দলের’ তিন সদস্য আটক

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2019, 10:39 AM

Updated : 18 Aug 2022, 06:16 PM

বুধবার দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের ইন্টেলিজেন্স শাখার পুলিশ সুপার এস এম হাসানুল জাহীদ জানান।

এরা হলেন- মো. আমিনুল ইসলাম ওরফে সেতু, আব্দুল্লাহ আল হাসনাত ওরফে কল্লোল ও মো. ফজলে করিম ওরফে সোহাগ।

পুলিশ সুপার এস এম হাসানুল জাহীদ জানান, আটকরা খুলনা থেকে ঢাকায় এসে সাধারণ লোকজনের মধ্যে ধর্মীয় উগ্রবাদ মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে ‘বিভিন্ন পরিকল্পনা’ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছিল।

“গোপনে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আল্লাহর দলের ওই তিন সদস্যকে আটক এবং তাদের কাছ থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন ধরনের দলিল, উগ্রপন্থি কাগজ, বই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।”

আটকদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।