চলে গেলেন গাইবান্ধার প্রবীণ সাংবাদিক আজাদ সরকার
গাইবান্ধার প্রবীণ সাংবাদিক আজাদ হোসেন সরকার আর নেই।
মঙ্গলবার রাত সাড়ে ১২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু জানান।
আজাদ হোসেন সরকার (৬৫) জেলা শহরের ডেভিড কোম্পানীপাড়ার বাসিন্দা ছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধ্যজনিত নানা রোগে ভুগছিলেন।
তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ জোহর শহরের স্টেশন মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়।
আজাদ হোসেন সরকার অধুনালুপ্ত দৈনিক নব অভিযানের গাইবান্ধা প্রতিনিধি, দৈনিক মুক্তবার্তার গাইবান্ধা ব্যুরো প্রধান, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ও গাইবান্ধা সাহিত্য গোষ্ঠীর সভাপতিসহ একাধিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
