কুরিয়ারে ইয়াবা গ্রহণের সময় গাজীপুরে আটক ২
কক্সবাজর থেকে এসএ কুরিয়ারের মাধ্যমে ইয়াবার চালান পাঠিয়ে গাজীপুরে গ্রহণ করার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১-এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, শহরের ভোগড়া এলাকার বর্ষা সিনেমা হলের বিপরীতে এসএ কুরিয়ারের অফিসের সামনে থেকে সোমবার রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয়।
এরা হলো- গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার দুলাল মিয়ার ছেলে সুমন হাসান (২১) ও একই উপজেলার উজিলাব এলাকার আব্দুল মতিন মিয়ার ছেলে মো. মাহফুজ আহম্মেদ (২২)।
“পরে ওই জন ইয়াবা ডেলিভারি নেওয়ার সময় তাদের আটক করা হয়।টরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে পাঁচ সহস্রাধিক ইয়াবা, তিনটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার ২৬০ টাকা জব্দ করা হয়।”
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে র্যাবের এ কর্মকর্তা জানান।
