২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বৃদ্ধের লাশ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2019, 12:07 AM

Updated : 18 Aug 2022, 06:11 PM

মুকসুদপুর থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ জানান, শুক্রবার বিকালে উপজেলার বহুগ্রাম থেকে চিত্তরঞ্জন রায় (৬৫) নামে এই বৃদ্ধের লাশ উদ্ধার করেন তারা।

এলাকাবাসী জানান, বহুগ্রাম ইউনিয়নের দুর্বাশুর গ্রামের অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা চিত্তরঞ্জন রায়ের (৬৫) সঙ্গে  বহুগ্রামের বুইড়া দাসের স্ত্রী ববিতার (৪৮) সঙ্গে টাকা-পয়সার লেনদেন ছিল। এ নিয়ে ববিতার সঙ্গে চিত্তর ঝগড়া হত মাঝেমধ্যে।

শুক্রবার সকালে চিত্তরঞ্জন ববিতার কাছে যাওয়ার পর বেলা ১২টার দিকে মারা যান।

তবে মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ বা এলাকাবাসী কিছু বলতে পারেনি।

ওসি কালাম বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নেয়। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।