মাগুরায় ‘ইয়াবা বিক্রির সময়’ পুলিশসহ আটক ২
মাগুরায় ইয়াবা বিক্রির সময় এক কনস্টেবলসহ দুইজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শহরের কাঁচা বাজার এলাকা থেকে মঙ্গলবার রাত ১১ টার দিকে তাদের আটক করা হয় বলে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহিম জানান।
আটকরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বড়রিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে এবং
মাগুরা সদরের হাজিপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল আবুল বাসার (২৮) ও মাগুরা সদরের হাজিপুর গ্রামের মোমিন শেখের ছেলে রাজিব হোসেন (২১)।
আব্দুর রহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পুলিশের এক সদস্যসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।
“পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পিছ ইয়াবা।”
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
