ধামরাইয়ে প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার
ঢাকার ধামরাই উপজেলায় সিএনজি স্টেশন থেকে এক প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, মঙ্গলবার সকালে ঢুলিভিটা এলাকায় এনঅ্যান্ডএন সিএনজি স্টেশনের বাসা থেকে তারা সোহরব হোসেন (৩৫) নামে এই প্রকৌশলীর লাশ উদ্ধার করেন।
সোহরব কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফারাকপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। ওই সিএনজি স্টেশনে প্রকৌশলীর দায়িত্বে ছিলেন তিনি।
ওসি দীপক বলেন, সকালে তারা খবর পেয়ে গিয়ে বাসায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
