সাভারে নকল প্রসাধনীর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা
নকল প্রসাধনী তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে সাভারে একটি প্রিতষ্ঠানের মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা আরিচা-মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় ‘ইয়াফি বিউটি কনসেপ্ট কেয়ার’ নামে ওই প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
“গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে কারখানা থেকে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ১৭ প্রকারের নিম্নমানের নকল প্রসাধনী জব্দ করা হয়।”
এ সময় কারখানার মালিক নাজমুল হক (৪০) ও ব্যবস্থাপক কুতুব উজ জামানকে (৩৭) আটক করে তিন লাখ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।আর জব্দ মালামালগুলো ধ্বংস করা হয় বলে জানান আনিসুল।
