২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগরে বন্ধ ক্যাম্পাসেই চলছে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধের মধ্যেই দুর্নীতির অভিযোগে উপাচার্য ফারজানা ইসলামের অপসারণের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2019, 12:40 PM

Updated : 10 Oct 2022, 09:37 PM

পুরনো খবর:

ছাত্রলীগের ‘গণঅভ্যুত্থানে’ মুক্ত হলেন ভিসি, বন্ধ হল জাবি

আগের রাতের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকালে মুরাদ চত্বরে জড়ো হওয়ার পর পৌনে ৯টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক কার্যালয় থেকে কর্মকর্তা-কর্মচারীদের বের করে দেন।

সাড়ে ১০টায় মুরাদ চত্বর থেকে শতাধিক শিক্ষার্থীর একটি বিক্ষোভ মিছিল থেকে উপাচার্যের অপসারণের দাবিতে এবং মঙ্গলবার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার ও হল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান তোলা  দেন। 

আন্দোলনকারী ছাত্রীদের দাবির মুখে ছাত্রী হলগুলোর কর্তৃপক্ষ তালাবদ্ধ গেইট খুলে দিলে আটকে থাকা বেশ কয়েকজন ছাত্রীকে মিছিলে যোগ দিতে দেখা যায়।

Image
দুর্নীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবি এবং আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মিছিল।

দুর্নীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবি এবং আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মিছিল।

বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের অপসারণ দাবি, ছাত্রলীগের মারধর ও বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সংহতি সমাবেশ শুরু হয়।

আন্দোলনকারীদের মুখপাত্র দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, “আমরা পরিস্থিতি বিবেচনা করে আমাদের আন্দোলনকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাবে। যেহেতু হল ভ্যাকেন্ট করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে শিক্ষার্থীরা নিরাপদ নয়, সেহেতু আমরা আন্দোলনের প্রবাহ নিয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছি না।”

Image
দুর্নীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবি এবং আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মিছিল।

দুর্নীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবি এবং আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মিছিল।

তবে আন্দোলনকারীরা অবৈধভাবে মিছিল-সমাবেশ করছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক বডি সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে হল ছাড়ার ও ক্যাম্পাস বন্ধের। এখন কেউ এ নির্দেশ না মেনে হলে থাকলে ও মিছিল-সমাবেশ করলে তা তো অবৈধ ও আইনের লঙ্ঘন। তারপরও তারা যেহেতু আমাদের শিক্ষার্থী তাই আমি তাদের সবাইকে আহ্বান করবো আইন মেনে  চলতে।”

Image
দুর্নীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবি এবং আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মিছিল।

দুর্নীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবি এবং আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মিছিল।

যারা হল বন্ধের সিদ্ধান্ত প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তাদের হলে থাকার বিষয়ে জানতে চাইলে প্রক্টর বলেন, “সাধারণ প্রক্রিয়ায় হল না ছাড়লে আমাদের পুলিশ ও আইনের সহায়তা নিতে হবে। কিন্তু আমরা আশা করবো তা না করেই সবাই হল ছেড়ে যাবে।”