২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বাইকের ধাক্কায় গ্রাম্য চিকিৎসক নিহত

সাতক্ষীরায় মোটর সাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক গ্রাম্য চিকিৎসকের প্রাণ গেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2019, 12:44 PM

Updated : 08 Apr 2022, 04:59 PM

সদরের বাইপাস সড়কে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম আহমেদ বকচর গ্রামের ছিদ্দিক হোসেনের ছেলে।

সাতক্ষীর সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বাইপাস সড়কে দ্রুতগামী একটি মোটর সাইকেলের সঙ্গে শামীমের বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

“পরে শামীমকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিসকরা তাকে মৃত ঘোষণা করেন।”