২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ‘চানাচুরের প্রলোভন দেখিয়ে ধর্ষণ’

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় চানাচুর কিনে দেওয়ার কথা বলে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2019, 01:56 PM

Updated : 18 Aug 2022, 06:01 PM

উপজেলার ফতেপুর গ্রামে শনিবার বিকালে এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে প্রতিবেশী কাঠমিস্ত্রী হাফিজুরের বিরুদ্ধে মহেশপুর থানায়  মামলা করেছেন। 

স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির মা বলেন, শনিবার বিকালে তার মেয়ে খেলতে খেলতে কাঠমিস্ত্রী হাফিজুরের বাড়িতে যায়।এ সময় হাফিজুর তাকে চানাচুর কিনে দেওয়ার কথা বলে বাজারে নিয়ে যায়।

“পরে চানাচুর কিনে ফেরার পথে স্থানীয় একটি কলা বাগানে নিয়ে হাফিজুর তাকে ধর্ষণ করে।এ কথা কাউকে বললে মেরে ফেলার ভয়ও দেখায়।পরে মেয়ে ফিরে এসে আমাদের ঘটনাটি জানায়।”

ঘটনার পর থেকে হাফজুর পলাতক রয়েছে বলে মহেশপুর থানার পরিদর্শক এসএম আমানুল্লাহ জানান।