গাজীপুরে তৈরি পোশাকের দোকানে অগ্নিকাণ্ড
গাজীপুরে অগ্নিকাণ্ডে একটি তৈরি পোশাকের দোকান পুড়ে গেছে।
শনিবার সকাল সোয়া ৬টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা-চৌরাস্তা এলাকায় শপিংমল ‘ইয়াকুব আলী মাস্টার টাওয়ার’র দোতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, শনিবার সকাল সোয়া ৬টার দিকে ওই শপিংমলের ‘ড্রেস মার্ট’ নামের এক দোকান থেকে ধোয়া বেরুতে দেখে স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দেয়।
আগুনে এক হাজার বর্গফুট আয়তনের তৈরি পোশাকের দোকানটির ‘সব মালামাল পুড়ে গেছে।’
বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছে বলে তাদের ধারণা।
