২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়েছে ঝুট গুদাম-দোকান

গাজীপুরে অগ্নিকাণ্ডে পাঁচটি ঝুট গুদাম ও ছয়টি দোকান পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2019, 10:36 AM

Updated : 08 Apr 2022, 04:58 PM

শহরের কোনাবাড়ির আমবাগ পশ্চিমপাড়া এলাকায় বৃহস্পতিবার রাত ৮টায় লাগা এ আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।    

জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. জাকারিয়া খান বলেন, বৈদ্যুতিক শার্টসার্কিট থেকে প্রথমে একটি ঝুট গুদামে আগুন লেগে দ্রুত তা আশেপাশে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার স্টেশন, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

“কিন্তু ততক্ষণে ছোট-বড় ছয়টি ঝুটের গুদাম, একটি ওষধের দোকান, একটি দর্জি দোকান, একটি সেলুন ও মুদি দোকানসহ ছয়টি দোকান ও মালামাল পুড়ে যায়।”

এতে কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।