২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এক নারীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন দিয়েছে আদালত।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2019, 09:59 PM

Updated : 18 Aug 2022, 06:00 PM

নীলফামারী নারী ও শিশুনির্যাতন ট্রাইব্যুনাল ১-এর বিচারক জেলা ও দায়রা জজ আহসান তারেক বুধবার এ রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাকে ২০ হাজার টাকা জরিমনা করেছে। জরিমানা না দিলে তাকে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্ত আমিনুল ইসলাম উপজেলার নিয়ামতপুর গ্রামের পূর্ব দক্ষিণপাড়া মহল্লার মনির উদ্দিনের ছেলে। আমিনুল পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রমেন্দ্রনাথ বর্দ্ধন বাপী মামলার নথির বরাতে জানা, ২০০৪ সালের ২৪ অগাস্ট উপজেলার লক্ষ্মণপুর বালাপাড়া গ্রামের তালাক হওয়া এক নারীকে ধর্ষণ করেন একই আমিনুল। পরদিন তিনি আমিনুলের বিরুদ্ধে সৈয়দপুর থানায় নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা করেন।

তদন্ত শেষে ২০০৪ সালের ৩০ সেপ্টম্বর আদালতে আমিনুলের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা সৈয়দপুর থানার এসআই আসগর আলী।

আইনজীবী রমেন্দ্রনাথ বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আমিনুলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমনা করেছে। গ্রেপ্তারের দিন থেকে তার সাজা শুরু হবে।