২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ৬

গাজীপুরে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতির সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2019, 05:09 PM

Updated : 08 Apr 2022, 04:57 PM

র‌্যাব ১-এর অধিনায়ক মো. সারওয়ার-বিন-কাশেম জানান, সোমবার মধ্যরাতে টঙ্গীর চেরাগ আলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুরের মো. শহিদ আকন্দ (৪২), পটুয়াখালীর মো. জাকির হোসেন ওরফে কামাল (৩৫), একই জেলার মো. আল আমিন হোসেন (৩৬), মো. শাহজাহান (৩৫), টাঙ্গাইলের মো. মাহবুব মানিক (৩১) ও নীলফামারির বাবু ইসলাম ওরফে পিচ্চি বাবু (২৮)।

র‌্যাব কর্মকর্তা কাশেম বলেন, গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে এই অভিযান চালানো হয়। চেরাগ আলী এলাকার ট্রাকস্ট্যান্ডের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে ছয়জনকে আটক করা হয়।

“তাদের হেফাজত থেকে একটি শর্টগান, চার রাউন্ড কার্তুজ, একটি পিস্তল কভার, একটি প্রাইভেটকার, দুটি ওয়াকিটকি সেট, তিনটি ডিবি লেখা জ্যাকেট, চারটি ধারালো ছুরি ইত্যাদি উদ্ধার করা হয়।”

তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।