২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2019, 08:34 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, সোমবার শিশুটির মা থানায় অভিযোগ দেওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরিফ হোসেন (১৮) উপজেলার ডালেশ্বর গ্রামের দুদু মিয়ার ছেলে।

শিশুর মা সাংবাদিকদের জানান, তার মেয়ে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সোমবার বেলা ১১টার দিকে তিনি রান্না করার জন্য গাছের পাতা কুড়াতে বাড়ির পাশের বাগানে যান। এ সময় একই গ্রামের আরিফ তাকে মুখ চেপে ধর্ষণ করেন। শিশুটি তার মাকে জানালে তিনি মেয়েকে নিয়ে থানায় লিখিত অভিযোগ দেন।

ওসি লিয়াকত বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।