২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়ায় নির্মাণাধীন ভবনে দুর্ঘটনায় নিহত ২

দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনির নির্মাণাধীন একটি ভবনে দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত সাতজন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2019, 08:10 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

রোববার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (প্রশাসন) সাইফুল ইসলাম জানিয়েছেন।

নিহত শ্রমিকরা হলেন নির্মাণ শ্রমিক আকাশ ও প্রশান্ত।

আহতদের মধ্যে দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের নাম জানা যায়নি।  

খনি কর্তৃপক্ষ জানিয়েছে, কয়লা খনির বিদ্যুতের সাবস্টেশনের (জেনারেটর রুম) ছাদের নির্মাণ কাজ করছিলেন প্রায় অর্ধশত শ্রমিক। ছাদ ঢালাইয়ের আগে শাটারিং পরীক্ষা করার সময় বিকাল সাড়ে ৪টার দিকে কাঠামোটি ধসে পড়লে কর্মরত কিছু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

খনির জিএম (প্রশাসন) সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে সন্ধ্যা সাড়ে ৬টায় দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ধসে পড়া শাটারিংয়ের নিচে কেউ নেই বলেও তিনি নিশ্চিত করেছেন।