২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ছাত্রলীগ নেতা গুলিতে আহত

খুলনায় এক ছাত্রলীগ নেতা গুলিতে আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2019, 10:48 AM

Updated : 08 Apr 2022, 04:56 PM

খানজাহান আলী থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, শনিবার রাত ১০টার দিকে শহরের মশিয়ালী স্কুলমাঠে তিনি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসা দেওয়া হয়। তিনি এখন শঙ্কামুক্ত।

আহত সোহেল মাহমুদ মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি। খানজাহান আলী থানার ফারিয়ার ডাঙ্গা এলাকার শেখ হুমায়ুন কবীরের ছেলে তিনি।

খানজাহান আলী থানা এসআই মনির হোসেন জানান, সোহেল শনিবার রাত ১০টার দিকে মশিয়ালী স্কুলমাঠে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। সোহেল হামলাকারীর নাম বলতে পারেননি।

খুলনা সিটি পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন বলেন, “সোহেলের ডান হাতের বগলের মধ্যে নরম জায়গায় গুলি লেগেছে। কিভাবে এমন জায়গায় গুলি লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর সবকিছু স্পষ্ট হবে।”