২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ

গাজীপুরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের মামলায় তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।     

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2019, 03:01 PM

Updated : 08 Apr 2022, 04:55 PM

বাসন থানার ওসি এ কে এম কাউসার চৌধুরী জানান, শহরের ইটাহাটা এলাকা থেকে বুধবার সকালে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন।    

মামলার বরাতে ওসি বলেন, মেয়েটির মা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।

সোমবার সকালে তিনি মেয়েকে বাড়িতে স্বামী ও শ্বাশুড়ির কাছে রেখে কাজে চলে যান। পরে তার শ্বাশুড়িও কাজে বাড়ি থেকে বের হয়ে যান।

“এ সময় তার স্বামী মেয়ের ঘরে ঢুকে ভয়-ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে।”

ওসি বলেন, পরে দুপুরে ওই গৃহবধূ বাড়ি ফেরার পর মেয়ে তাকে ঘটনাটি জানায়। তিনি এর প্রতিবাদ করলে স্বামী তাকে ও মেয়েকে ধারালো ছুরি দিয়ে হত্যার হুমকি দেয় বলে মামলায় বলা হয়েছে।

মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।  

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ওই ব্যক্তি ধর্ষণের কথা অস্বীকার করেছেন বলে ওসি জানান।

আসামির বরাতে তিনি বলেন, স্থানীয় এক বৃদ্ধ লোকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।