গাজীপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশন চত্বরে ট্রেনে কাটা পড়ার ঘটনাটি ঘটে বলে জানায় শ্রীপুর রেলওয়ের স্টেশন মাস্টার।
এ ঘটনায় নিহত মোহাম্মদ আলী ফকির (৭০) উপজেলার বাপতা গ্রামের সাদত আলীর ছেলে।
স্টেশন মাস্টার হারুন অর রশিদ জানান, মোহাম্মদ আলী সকাল সাড়ে ৯টার দিকে স্টেশন এলাকায় রেললাইন পার হতে গিয়ে ময়মনসিংহগামী আন্তঃনগর তিস্তা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
