২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে সাতক্ষীরার কালিগঞ্জের এক যুবকের যাবজ্জীবন দিয়েছে আদালত।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2019, 06:26 PM

Updated : 18 Aug 2022, 05:52 PM

সাতক্ষীরার নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাকে তিন লাখ টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও এক বছর কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্ত আনসার আলী (২৯) জেলার কালিগঞ্জ উপজেলার চাচাই গ্রামের আরশাদ আলীর ছেলে। আসামি পলাতক রয়েছেন।

ওই আদালতের পিপি জহুরুল হায়দার বাবু মামলার নথির বরাতে জানান, আরশাদ আলীর বাড়িতে এক বাকপ্রতিবন্ধী কিশোরী কাজ করতেন। ২০১৩ সালের ৫ এপ্রিল আরশাদ আলীর ছেলে আনসার আলী (২৯) তাকে ধর্ষণ করেন। ধর্ষণের ফলে ওই কিশোরীর ছেলে হয়।

এ ঘটনায় কিশোরীর ভাই কালিগঞ্জ থানায় আনসার আলীর বিরুদ্ধে মামলা করেন। তদন্ত করে ওই থানার এসআই নকীব আয়জুল হক তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

পিপি জহুরুল বলেন, ডিএনএ টেস্টসহ চারজনের সাক্ষ্য নিয়ে আদালত আনসারকে দোষী সাব্যস্ত করে এই শাস্তি দেয়। আসামি আটকের দিন থেকে তার শাস্তি কার্যকর হবে।