কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১
রংপুরের কাউনিয়ায় রেলওয়ে জংশনে ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করার সময় দুর্ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে রংপুরের স্টেশনমাস্টার সারওয়ার আলম জানান।
তিনি বলেন, সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী উত্তরবঙ্গ মেইল কাউনিয়ায় আসার পর ইঞ্জিন ঘুরিয়ে নিতে হয়।
রংপুর ফায়ার সার্ভিস সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা খুরশীদ আলম বলেন, তারা ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করেছে। আহত প্রায় ২০ জনকে আশেপাশের হাসপাতালে পাঠানো হয়েছে।
