২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবল স্রোতে জৌকুড়া-নাজিরগঞ্জ রুটে নৌযান চলাচল বন্ধ

পদ্মায় পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর জৌকুড়া-পাবনার নাজিরগঞ্জ নৌ পথ দিয়ে পাঁচদিন ধরে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফলে এ রুটে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকরা বিপাকে পড়েছেন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2019, 04:27 PM

Updated : 08 Apr 2022, 04:46 PM

গত ২২ সেপ্টেম্বর থেকে এ নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। এই রুটের যানবাহনগুলোকে  এখন বহু পথ ঘুরে কুষ্টিয়া হয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলে যাতায়াত করতে হচ্ছে।

রাজবাড়ীসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার সঙ্গে উত্তরবঙ্গের পাবনা ও সিরাজগঞ্জ জেলার যোগাযোগের সহজ মাধ্যম হচ্ছে জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুট দিয়ে দুইটি ফেরি ও দুইটি লঞ্চ চলাচল করে।

এ রুটে ফেরি ও লঞ্চ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে করে দীর্ঘ নদীপথ পাড়ি দিচ্ছেন। কিন্তু স্রোতের কারণে মাঝিদের মাঝে মাঝে নৌকা বন্ধ রাখতে হচ্ছে।

এ রুটে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকরা জানান, জৌকুড়া-নাজিরগঞ্জ রুট বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাকগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। তাদের রাজবাড়ী থেকে কুষ্টিয়া ঘুরে পাবনা, সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গের অন্যান্য জেলায় যেতে কুষ্টিয়া হয়ে একশ কিলোমিটার পথ ঘুরতে হচ্ছে।

গত ২২ সেপ্টেম্বর থেকে হঠাৎ করে পদ্মা নদীর পানি বৃদ্ধি ও নদীতে তীব্র স্রোতের কারণে এ নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পণ্যবাহী ট্রাকের চালকেরা। তাদের রাজবাড়ি থেকে কুষ্টিয়া ঘুরে পাবনা, সিরাজগঞ্জ সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলায় যেতে কুষ্টিয়া হয়ে একশ কিলোমিটার পথ ঘুরতে হচ্ছে।

এ বিষয়ে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন বলেন, জৌকুড়া ঘাট থেকে নাজিরগঞ্জ ঘাটের দূরত্ব প্রায় সাড়ে ছয় কিলোমিটার। গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধিও সাথে সাথে তীব্র স্রোত দেখা দিয়েছে।

এতে করে দীর্ঘ এই নৌপথে স্রোতের মধ্যে ফেরি চলাচল খুবই ঝুঁকিপূর্ণ। যে কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

স্রোত কমে গেলে আবারও নৌযান চলাচল শুরু হবে বলে জানান ীতনি।