২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ ২০ মামলার আসামি নিহত

খুলনার ডুমুরিয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২০ মামলার এক আসামি নিহত হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2019, 10:54 AM

Updated : 18 Aug 2022, 05:50 PM

উপজেলায় ধানিবুনিয়া এলাকায় বুধবার রাত ১টার দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর আশরাফ জানান।

নিহত বিকাশ কুমার দে (৪০) ডুমুরিয়া উপজেলার কৈয়া বাজার এলাকার বীরেণ দের ছেলে।

র‌্যাব বলছে, বিকাশের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে থানায় ২০টি মামলা রয়েছে।

র‌্যাব কর্মকর্তা আশরাফের ভাষ্য, ‌একদল মাদক কারবারি ঘটনাস্থলে অবস্থান করছে খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযানে যায়। এ সময় মাদক কারবারিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে র‌্যাবও পাল্টা গুলি করে।

“এক পর্যায়ে বিকাশকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যা্য়।তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল, ছয়টি গুলি, ৫৫ বোতল ফেন্সিডিল ও প্রায় ২০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে মেজর আশরাফ জানান।