২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে মাছ ধরা নিয়ে বিতণ্ডার জেরে স্বর্ণ ব্যবসায়ী খুন

মাদারীপুরে মাছ ধরা নিয়ে কথা কাটাকাটির জেরে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাদারীপুর প্র‌তি‌নি‌ধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2019, 03:25 PM

Updated : 18 Aug 2022, 05:50 PM

বুধবার বেলা ১২ টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ছোট বাড্ডা গ্রামের পর্বত বাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর ম‌ডেল থানার ও‌সি সওগাতুল আলম জা‌নান।

নিহত শ্যাম দাশের (৪০) বাড়ি ওই এলাকায়।

এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়। 

ওসি বলেন, শ্যাম দাশ তার বাড়ির পাশের একটি পুকুর থেকে মাছ ধরে সকালে বাজারে বিক্রি করে। এ নিয়ে একই এলাকার দিলিপ বালাসহ কয়েকজনের সঙ্গে শ্যামের কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে দিলীপের অনুসারীরা শ্যাম দাশকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।এ সময় বাধা দিতে গেলে পরিমল ও তারক নামের আরও দুইজনকে কুপিয়ে জখম করা হয়।”

আহদের উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নে্ওয়া হলে সেখানে শ্যামের মৃত্যু হয় বলে জানান ওসি।

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে।তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।