২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পঞ্চগড় শহরে শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2019, 05:13 PM

Updated : 18 Aug 2022, 05:44 PM

সদর থানার ওসি আবু আক্কাছ আহমদ জানান, বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে মেয়েটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বলেন আরিফা আক্তার নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর  গলায় ফাঁস দেওয়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আরিফা পঞ্চগড় পৌর এলাকার জালাসী হঠাৎপাড়া এলাকার রাজমিস্ত্রি আমিনুল ইসলামের মেয়ে এবং জালাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

আরিফার মা সেলিনা আক্তার বলেন, “মঙ্গলবার সন্ধ্যার পর সন্তানদের বাড়িতে রেখে হাসপাতালে এক আত্মীয়কে দেখতে যাই। আমার স্বামীও বাড়ির বাইরে ছিলেন। ফিরে দেখি একটি ঘরে ভেতর থেকে দরজা লাগানো। ওই ঘরেই ওর বাবার সাথে ঘুমাতো আরিফা। বার বার দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাননি।  

“পরে পাশের জানালা দিয়ে দেখতে পান খাটের স্ট্যান্ডের সঙ্গে ওড়না দিয়ে ফাঁসি দেওয়া অবস্থায় আরিফা ঝুলে আছে। পরে প্রতিবেশিদের সহযোগিতায় দরজা ভেঙে তাকে উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতালে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।”

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসক হারুন অর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।

ওসি  বলেন,  শেয়েটির বয়স কম হওয়ায় অনেকের কাছে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।