২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

কুষ্টিয়া শহরের টালিপাড়া এলাকায় মেস থেকে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2019, 07:04 PM

Updated : 18 Aug 2022, 05:43 PM

সদর থানার ওসি নাসির উদ্দিন জানান, রোববার রাতে তাসনিহা তাহরিন তমা নামে এই শিক্ষার্থীর মৃত্যু হয় প্রাথমিক তদন্তে জানা গেছে।

তমা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গঙ্গারামপুর গ্রামের তাসিকুল ইসলামের মেয়ে। কুষ্টিয়া সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্রী ছিলেন তিনি।

এলাকাবাসী জানান, বাইরে থেকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে স্থানীয়রা গ্রিল কেটে ঘরে ঢোকে। তাকে সিলিংয়ে ঝুলতে দেখে তারা উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ ময়নাতদন্তে জন্য লাশ মর্গে পাঠায় বলে জানান ওসি নাসির উদ্দিন।