কুমিল্লায় কথিত বন্দুকযুদ্ধে মাদকের আসামি নিহত
কুমিল্লায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন।
বুধবার রাত দেড়টার দিকে সদর উপজেলার গোমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন শ্রীপুর এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মাঈন উদ্দিন খানের ভাষ্য।
নিহত রাসেল সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের দক্ষিণ বাগবের গ্রামের হারু মিয়ার ছেলে ।
ঘটনার বিবরণ দিতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই পরিমল বলেন, মাদক কারবারিদের অবস্থানের খবর পেয়ে রাতে গোমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন শ্রীপুর এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল।
পরে রাসেলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই পরিমল।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি রামদা ও সাড়ে ৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে।
