২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলবেঁধে ধর্ষণ: একজনের যাবজ্জীবন

ফরিদপুরে সাত বছর আগে দলবেঁধে ধর্ষণের ঘটনায় এক আসামিকে যাবজীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2019, 03:23 PM

Updated : 18 Aug 2022, 05:42 PM

জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলমগীর কবির এ বুধবার রায় ঘোষণা করেন।

দণ্ডিত খালেক মিয়া সুনামগঞ্জ জেলার গামারিতলা এলাকার দুলাল মিয়ার ছেলে।

খালেক পলাতক রয়েছেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী স্বপন পাল জানান।

মামলার বিবরণে বলা হয়, ভাঙ্গা উপজেলার হামিরদী এলাকার এক নারীর সঙ্গে মিলন নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল।

২০১২ সালের ১০ জুলাই মেয়েটিকে স্থানীয় ইউপি ভবনের দোতলায় ডেকে নিয়ে পাঁচজন পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ওই বছরের ২০ জুলাই ভাঙ্গা থানায় ধর্ষণ মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ একই বছরের ১৯ সেপ্টেম্বর পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় চারজনকে খালাস দেওয়া হয়েছে।