২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

গাজীপুরের কালিয়াকৈরে কভার্ড ভ্যানের ধাক্কায় একটি রিকশা ভ্যানের দুই যাত্রীর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2019, 11:09 AM

Updated : 25 Jul 2022, 08:17 PM

মঙ্গলবার সকালে উপজেলার বাড়ৈপাড়া এলাকায় চন্দ্রা-আশুলিয়া সড়কে নন্দন পার্কের ফটকের সামনে এঘটনা ঘটে বলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম জানিয়েছেন।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুরের ভাটপাড়ার নজরুল ইসলাম (৪০) ও ঝিনাইদহের শৈলকুপার পিরাতির বাসিন্দা জারজিদ হোসেন (৩৫)। তারা ওয়ালটন কারখানার শ্রমিক।

নিহদের লাশ শালনা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে বলে পরিদর্শক মো. মুজিবুর রহমান জানান।