২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে গাড়ি চাপায় ওয়ার্কশপ কর্মচারী নিহত

টাঙ্গাইলে সদর উপজেলার গাড়ি চাপায় এক ওয়ার্কশপ কর্মচারী নিহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2019, 05:21 PM

Updated : 18 Aug 2022, 05:39 PM

রোববার সকাল ৯টার দিকে উপজেলার আশেকপুর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত আলামিন (২০) সদর উপজেলার দুরুন এলাকার আলম মিয়ার ছেলে।তিনি আশেকপুরে একটি দোকানে ওয়ার্কশপের কর্মচারী ছিলেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা বলেন, আলামিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ঢাকাগামী একটি গাড়ি তাকে চাপা দিলে আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।