২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন

ভোলায় দলবেঁধে ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন দিয়েছে আদালত।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2019, 07:27 PM

Updated : 18 Aug 2022, 05:37 PM

ভোলার নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আতোয়ার রহমান বৃহস্পতিবার আট বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাদের এক লাখ টাকা করে জরিমানা করেছে। জরিমানা না দিলে তাদের আরও এক বছর কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্তরা হলেন ভোলা সদর উপজেলার রাজাপুরের রফিক মাল, ভুট্টু ও বাশার সরদার।

রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় ছিলেন।

এছাড়া বাদশা ও কবির নামে দুই আসামির অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছে।

ওই আদালতের পিপি গোলাম মোরশেদ কিরন তালুকদার মামলার নথির বরাতে জানান, ২০১১ সালের জুলাই ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে এক মুক্তিযোদ্ধার মেয়েকে রাতভর দলবেঁধে ধর্ষণ করার অভিযোগে রাজাপুরের রফিক মাল, ভুট্টু, বাশারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

পিপি কিরন বলেন, আদালত রফিক, ভুট্টু ও বাশারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন ও এক লাখ টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে আরও এক বছরের সাজার রায় দিয়েছে। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত বাদশা ও কবির নামে দুইজনকে খালাস দিয়েছে।